 |
| আমাদেরকে নাকি বোমা ফাটিয়ে মেরে ফেলা উচিত |
উপডেট (২০ এপ্রিল ২০১৪)ঃ গে স্টার নিউজ নামে একটি ইংরেজি অনলাইন সাইট রিপোর্ট করছে যে এটা ঠিক 'গে প্রাইড প্যারেড' ছিল না। আর্টিকেলটি পড়তে পারবেন এখানে। রূপবান, জারা এ প্যারেডের জন্য দায়ী, তারা বলেছে যে এটা মানুষের মধ্যে যে বৈচিত্রতা ও বন্ধুত্ব হতে পারে সেটা তুলে ধরার জন্য আয়োজিত করা হয়েছিল। আমার মতে এটা তাও খুব ভালো একটা পদক্ষেপ, বিশেষ করে আমাদের দেশের কথা চিন্তা করলে। আমি আমার এই এবং অন্যান্য ব্লগ পোস্টগুলো পাল্টাছি না তবে এ নোটটা উপড়ে দিয়ে রাখছি ইনফর্মেশনের জন্য। এ প্যারেডটা যে 'প্রাইড প্যারেড' ছিল তা আমি ভেবেছিলাম শুধুমাত্র নিউজ ও সোশাল মিডিয়ার পতিক্রিয়া দেখে।
গত মঙ্গলবার ১৪ এপ্রিল আমরা ১৪২১ সালের পহেলা বৈশাখ উদজাপন করলাম, যেমন আমরা করি প্রতি বছর। কিন্তু এ বছর মঙ্গল শোভাযাত্রার পরে কিছু মানুষ রংধনুর রঙে রাঙানো ছোট্ট একটি মিছিল বের করেছিল। ঠিক ওই মুহুর্তে জনসাধারণ বুঝতে না পারলেও পরে সবাই ঠিক বুঝতে পারে যে এটা একটি 'সমকামী র্যালি' ছিল।এ নিয়ে priyo.com এ একটি লেখাও চাপা হয়েছে। এ লেখা, ফেসবুক, টুইটার ও বিভন্ন ব্লগে অনেক বাংলাদেশী মানুষের বিভিন্ন পতিক্রিয়া প্রকাশ হয়েছে - উপরের ছবির মানুষটির কমেন্টের মতন।
এই কারনেই যারা এ মিছিলের আয়োজন করেছে, তাতে অংশ গ্রহণ করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। এরখম একটা কাজ করা সাহসের ব্যাপার। আমার আশা ছিল যেয়ে আমার জীবনে দেশকে এ বিষয়ে অগ্রগতি করতে দেখে জাব। এতো তাড়াতাড়ি এরখম জিনিস দেখবো তা ভাবিনি। তবে সাধারণ মানুষের আমাদেরকে গ্রহণ করতে এখনো অনেক দিন বাকি। মানুষজনের কিছু প্রসঙ্গ অনুযায় বেশি 'লাইক' পাওয়া কমেন্ট আমি নিচে (নাম মুছে দিয়ে) ছাপছি - তারা আমাদেরকে নিয়ে কি ভাবে তা দেখানোর জন্যে, এবং তা নিয়ে কিছু কথা বলার জন্য। উপরের কমেন্টি ছাড়া সব কমেন্ট প্রথম পারাতে লিংক দিয়া আর্টিকেল থেকে।
ধর্ম ও ইসলাম
 |
| মসুলমান হিসেবে আমার হজরত লুতের গল্প অনেক শুনতে হয় |
এ কমেন্টটা এ পর্যন্ত সবচেয়ে বেশি লাইক পেয়েছে। কোরানএ হজরত লুতের কথা লেখা আছে, এবং অনেকেই আমাদের মনে করিয়ে দিতে পছন্দ করে কিভাবে পুরা এক জাতিকে ধংশ করে দেওয়া হয়েছিল সমকামিতার জন্য। কিন্তু সবাই একই সাথে ভুলে যায় যে (১) এখানে পুরুষদের সমকামী ধর্ষণ নিয়ে কথা হয়েছে আর (২) লুতের মানুষের আরো অনেক পাপ ছিল, এবং তাদের শেষ পর্যন্ত শাস্তি হয় এ সব পাপ গুলোর জন্য, এবং আল্লাহর কথা নিন্দা করার জন্য। মানুষ আরো ভুলে যায় যে কোরানের অন্য অংশে এমন লোকেরও কথা লেখা আছে যাদের মহিলাদের প্রতি কোনো আকর্ষণ নাই। এবং এখানে তো সুধু পুরুষদের নিয়ে কথা হচ্ছে - মহিলা সমকামীদের তাহলে কিভাবে এ সুরা দিয়ে অশিকার করা যায়?